মালদা

অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, পুরাতন মালদার বাইপাস রোড এলাকায়

রোডের ধার থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদার মাধাইপুর এলাকায়। বর্তমানে ওই ব্যক্তির নাম ও ঠিকানা কিছুই জানা যায়নি। পরে মালদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

        স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন মালদার মাধাইপুর বাইপাস এলাকায় বুধবার সকালে এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখতে পান স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় মালদা থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

         রাস্তার উপর রক্ত পড়ে থাকতে দেখে স্থানীয়দের অনুমান সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কিন্তু এই ঘটনাটি দুর্ঘটনা না খুন তা জানতে তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/QZRoa_3OV5U